Nicotine (নিকোটিন ) by Arman alif

শিরোনামঃ নিকোটিন
কন্ঠঃ আরমান আলিফ
কথাঃ আরমান আলিফ
সুরঃ আরমান আলিফ
কোনো এক রাতের কিছু
লুকোনো দীর্ঘশ্বাস ছিলো
ধরা ছোঁয়ার বাইরে থাকা
কিছু গল্পেরা জেগে ছিলো
প্রিয় গানটার সুরের মাঝেও ছিলো
তার আসা যাওয়া
এই অবেলায় কেন এভাবে আমার
একলা হয়ে যাওয়া
আজও কেন কেউ ছায়া হয়ে পাশে
ধীর পায়ে হাটে
সে হীনা সব ঘোরগুলো কেনো
নিকোটিনেই কাটে
ভালোবাসি বলে জড়াবো মায়ায়
স্বপ্ন এঁকে রাখি
অনেক আড়ালে সরে গেলেও
তোমার মাঝেই থাকি
তোমার শহরের কোনো কোণে কেউ
মায়া জমায় কি
আমি এখনো ভাবি সেই তোমাকে
ফেরানো যাবে কি
সেই নীল শাড়ি, আমার বাড়াবাড়ি
মনে পরে কি
জোনাক পোকারা তোমায় এখনও আর
গল্প শোনায় কি
আজও কেন কেউ ছায়া হয়ে পাশে
ধীর পায়ে হাটে
সে হীনা সব ঘোর গুলো কেনো
নিকোটিনেই কাটে
ভালোবাসি বলে জড়াবো মায়ায়
স্বপ্ন এঁকে রাখি
অনেক আড়ালে সরে গেলেও
তোমার মাঝেই থাকি
কার চোখে কি স্বপ্ন এঁকে আজ
নিজেকে হাসাও
কোন আড়ালে লুকাও তোমায়
তুমি কেমন চোখে তাকাও
কখনো কি আর একলা লাগে তোমার
আমার কারণে
যদি লাগে তবে কি ভুলে
আমাকে হারালে
আমারও খুব একলা লাগে
আজ তোমার কারণে
সত্যি বলছি আর যাবো না
আবারও ফিরে পেলে
তবুও যদি একলা লাগে খুব
আমার অভাবে
পাশে চেয়ে দেখো আছি আজও
আমি তোমার ছায়া হয়ে

Comments

Popular posts from this blog

Ghum Valobashi Lyrics is from the Bangla song which is sung by Samz Vai.